ফ্রি IELTS প্র্যাকটিস, প্রতিটা ভুল চিহ্নিত
NextBand-এ IELTS-এর চারটা অংশ, Listening, Reading, Writing আর Speaking, আসল পরীক্ষার মতো সময় ধরে প্র্যাকটিস করুন। প্রতিটা criteria-তে আলাদা band পাবেন, আর কোথায় নম্বর কাটল সেটা আপনার নিজের উত্তরেই দাগ দিয়ে দেখানো হয়।
Speaking: AI examiner-এর সাথে
পুরো Speaking টেস্ট দিন, Part 1, 2 আর 3। Examiner প্রশ্ন করে, আপনার উত্তরের পিঠে follow-up প্রশ্ন করে আর সময় ধরে রাখে। চাইলে নিজের সময়ে একটা part রেকর্ড করেও দিতে পারেন। শেষে transcript-এ দেখবেন কোথায় থেমেছেন, কোন শব্দের উচ্চারণ ঠিক করতে হবে, আর grammar-এর কোন ভুল বারবার হচ্ছে।
Writing: Task 1 আর Task 2
Academic বা General Training, যেকোনোটা। লেখা জমা দিলে চারটা criteria-তে band পাবেন। প্রতিটা ভুলের নিচে দাগ, সংশোধন আর কারণ থাকে, আর আপনার লেখাটাই এক band উপরে কেমন হত সেটাও দেখানো হয়।
Listening আর Reading
পুরো টেস্ট বা এক part করে দিন। শেষ হলেই ৪০-এর মধ্যে score আর band দেখবেন। Listening-এ transcript-এর যে লাইনে উত্তর ছিল সেখানে নিয়ে যায়, আর Reading-এ passage-এর কোন বাক্যে উত্তর ছিল সেটা দেখায়।
খরচ কত
Account খুললেই ফ্রি: সপ্তাহে ৫টা Writing টেস্ট, মাসে ১০টা recorded Speaking টেস্ট, মাসে ৫টা live examiner session, আর ৩০টা Listening ও ৩০টা Reading টেস্ট। Paid plan ১ মাসের জন্য ৪৯৯ টাকা বা ৩ মাসের জন্য ১,১৯৯ টাকা, bKash, Nagad, Rocket, Upay বা card দিয়ে একবার পেমেন্ট, নিজে থেকে renew হয় না। NextBand practice-এর জন্য, আসল IELTS পরীক্ষা নয়, তাই band আনুমানিক।
কারা বানিয়েছে
NextBand বানিয়েছে Dolphin Commerce, ময়মনসিংহ, বাংলাদেশ। কোনো প্রশ্ন থাকলে [email protected]এ ইমেইল করুন।